ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পদ্মা সেতুর ৭১ শতাংশ কাজ শেষ: সেতুমন্ত্রী 

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ৫৫   আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ৫৫

 

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এ ভিজিটরস সেন্টারের উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, এরই মধ্যে সেতুর মূল অংশের ৭১ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ভিজিটরস সেন্টারের উদ্বোধন করা হয়। সেতুমন্ত্রী বলেন, ৯ হাজার ৩০০ বর্গফুটের এ ভিজিটরস সেন্টারে মাল্টিপারপাস হলের ক্যাপাসিটি ১২০ জন। ইনডোর ও আউটডোর ক্যাফের ক্যাপাসিটি ১০০ জন।  এ ছাড়াও এখানে একটি ভিআইপি কক্ষ ও একটি সভাকক্ষ রয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, মূল সেতুর ২৬২টি পাইলের মধ্যে শেষ হয়েছে ১৮২টি পাইল ড্রাইভিংয়ের কাজ। শেষ হয়েছে সেতুর দুই প্রান্তের ২টি ট্রানজিশনে থাকা ৩২টি পিয়ারের সবগুলো পাইল। এদিকে মূল সেতুর ৪২টি পিয়ারের মধ্যে শেষ হয়েছে ১২টি পিয়ারের কাজ। চলমান রয়েছে ২১টি।  মাওয়া সাইটে মোট ১৭টি ট্রাস এসেছে। যার মধ্যে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ৫টি এবং অস্থায়ীভাবে ১টি। এদিকে মাওয়া ও জাজিরা প্রান্তে ৩৫৬টি ভায়াডাক্টের সবগুলোয় পাইল বসানো হয়েছে। কিন্তু জাজিরা প্রান্তে ভায়াডাক্টের ৪৭টি পিয়ারের মধ্যে শেষ হয়েছে ১৮টি। চলমান রয়েছে ২৯টি। মাওয়া প্রান্তে ভায়াডাক্টের ৪১টি পিয়ারের মধ্যে শেষ হয়েছে ৬টি। চলমান রয়েছে ৩৫টি।

সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এরই মধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৬০ ভাগ। তাছাড়া আগে সেতুর পিলারের নকশা নিয়ে যে সমস্যা ছিল গতকাল তা দূর হয়ে গেছে। এ সময় ভিজিটরস সেন্টার সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর সব বড় বড় প্রকল্পে একটি ভিজিটরস সেন্টার থাকে। এখান থেকে ভিজিটররা অনেক কিছু জানতে ও নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।

উল্লেখ্য, নদী শাসনের মোট ১৩ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি রয়েছে ১০ কিলোমিটার। তবে শেষ হয়েছে সংযোগ সড়কের সব কাজ। 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর